Showing posts with label পাখি. Show all posts
Showing posts with label পাখি. Show all posts

Monday, May 12, 2008

নিরাপত্তার জন্য বর্ণ ১

প্রাণীরা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করে। প্রকৃতি তাদের মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্য তৈরি করে দেয়। এর মধ্যে একটি হচ্ছে গায়ের রঙ এবং ডিজাইন। এই বিশেষ রঙ ও ডিজাইন শিকারী প্রাণীর হাত থেকে বাঁচবার জন্য খুব কাজে লাগে। প্রকৃতির মধ্যে তারা এমনভাবে মিশে থাকে যে শিকারী প্রাণী নির্দিষ্ট করে তাকে চিহ্নিত করতে পারে না। এই সুযোগটার জন্যই প্রকৃতির যাবতীয় যত আয়োজন। আজকের ছবিটিতে দেখা যাচ্ছে চড়ুই পাখিটি তার গায়ের রঙের কারণে মাটির শুকিয়ে যাওয়া বিভিন্ন পাতার সাথে এমনভাবে মিশে আছে চট করে তাকে চোখে পড়ে না। বিভিন্ন শিকারী পাখির দৃষ্টিকে ধোঁকা দেয়ার জন্য চড়ুই পাখির গায়ের রঙ তাকে বিশেষ নিরাপত্তা দেয়।

Read More ...

Thursday, February 21, 2008

অতিথি নয় পরিযায়ী

উপরের পাখির ছবিগুলো ড. রেজা খান এর তোলা।

কয়েকদিন আগে প্রথমে আলোতে পরিযায়ী পাখি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ড. রেজা খান এর একটি লেখা প্রকাশিত হয়েছে। লেখাটির চুম্বক অংশ এখানে প্রকাশ করলাম।

পরিযায়ী পাখিরা বিদেশি পাখিনয়
ড. রেজা খান
(দুবাই চিড়িয়াখানার প্রধান)

পরিযায়ী পাখির ইংরেজি শব্দ হল মাইগ্রেটরি বার্ড। প্রাণীর ক্ষেত্রে মাইগ্রেশন এর সঠিক অর্থ সাংবাৎসরিক পরিযায়ন। তাই মাইগ্রেটরি পাখির বাংলা হবে পরিযায়ী পাখি। প্রত্যেক বছর এই পাখিগুলো বৎসরের কোন বিশেষ ঋতুতে পৃথিবীর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়। ঋতুশেষে আবার প্রথম অঞ্চলে ফিরে আসে। শুধু পাখি নয় কিছু প্রজাতির প্রজাপতি, হাঙর, মাছ, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বাদুড়, চামচিকা, জেব্রা, গেজেল, ওয়াইল্ড বিস্ট, তিমি ও ডলফিনও পরিযায়ন করে।

পরিযায়ী পাখিরা তাদের সাংবৎসরিক যাতায়াত মূলত প্রজননকালীন অঞ্চল, যেমনসাইবেরিয়া এবং অন্য শীতকালীন অঞ্চল, যেমনসিলেটের হাওড় এলাকায় সীমিত রাখেপরিযায়ী পাখিরা নির্দিষ্ট একটি এলাকায় সব সময় না-ও যেতে পারেযেমনসিলেটের হাওরে না এসে চলে যেতে পারে; ধারেকাছের ভারতীয় এলাকা বা মিয়ানমারেও
ধরুন, বামন চা পাখি বা লিট্ল স্টিন্ট সাইবেরিয়ায় প্রজননের পরপর অক্টোবরে দক্ষিণের দিকে ওড়া শুরু করেএদের একটি দল চীন, তিব্বত, মঙ্গোলিয়া, ভারত হয়ে পৌঁছায় বাংলাদেশের নানা এলাকায়অন্য দল চলে যায় রাশিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চল ও চীন হয়ে জাপানের দিকেএদের আরেক দল ছোটে পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপে, সেখান থেকে আফ্রিকার দিকেধারণা করা হয়, এদের কিছু অংশ ভারত হয়ে এশিয়ার দক্ষিণ-পূর্ব দিকে যাত্রা করে বাংলাদেশ পেরিয়ে যায়
পরিযায়ী পাখিরা প্রধানত শীতের সময় এলেও অনেকে এ দেশে আসে বসন্ত ও শরৎকালেঅনেকে এ দেশে আসে কেবলই গ্রীষ্মশীতকালে পরিযায়ী পাখি বেশি চোখে পড়ে বলে সবাই এদের শীতের পাখি বলে ডাকে এই ভুল সম্বোধন পরিহার করা দরকার

পরিযায়ীদের নামবিভ্রান্তি
পাখি সম্পর্কে অজ্ঞানতার ফলে অনেকে পরিযায়ী পাখিদের অতিথি পাখি’, ‘মেহমান পাখিবা বিদেশি পাখিবলে আখ্যায়িত করছেনঅজ্ঞানতা এত দুর গেছে যে এক সাবেক প্রভাবশালী অর্থমন্ত্রী অতিথি পাখিরা কারও নিমন্ত্রণে আসেনি বলে সেগুলোকে মেরে খাওয়ার আহ্বান জানান(!)
পরিযায়ী পাখি বলতে বাংলাদেশে সাধারণভাবে ধরে নেওয়া হয় কেবল শীতকালে আসা হাঁস ও রাজহাঁসকেসাধারণ মানুষ শীতকালে জনপথে বিক্রি হওয়া কালিম, ডাহুক, কোড়া ও সরালী পাখিকেও শীতের পাখি মনে করেঅথচ এসব পাখি আমাদের দেশের বাসিন্দা বা রেসিডেন্ট প্রজাতিদেশে আবাসস্থলের অভাব হওয়ায় এরা এখন বেশির ভাগ সময় পাশের দেশ ভারত ও মিয়ানমারে কাটায়শীতকালে এরা সেখান থেকে আমাদের জলাভূমিতে নেমে আসেএদের কিছু নমুনা এখনো বাংলাদেশে প্রজনন করে

পরিযায়ী নানা পাখি
গুটিকয় চিল, শকুন ও বাজ বাদ দিলে আমাদের দিবাভাগের অনেক শিকারি পাখিই পরিযায়ী এদের মূল দল বাংলাদেশ পাড়ি দেয় শীতেমোহনা, হাওর অঞ্চল ও হাওরের বৃহত্তম ইগল (ইম্পেরিয়াল ইগল), বড় ও ছোট চিত্রা ইগল (গ্রেটার ও লেসার স্পটেড ইগল), বাদামি বা খয়েরি ইগল (স্টেপি ও টওনি ইগল) ও মেছো ইগল বা অস্প্রে দেখা যায় বেশ ; অন্যত্র ডোরাবুক ভুবনচিল (লাইনিয়েটেড কাইট), কাটুয়া চিল (বুটেড ইগল), বোনেলির ইগল (বোনেল্লিস ইগল), জলার চিল ও রাখালভুলানি (হ্যারিয়ার), কালো শকুন (সিনেরিয়াস বা ব্ল্যাক ভালচার), তুরমুতি ও শাহিন (ফ্যালকনস) ইত্যাদিনিশাচর শিকারি পাখির মধ্যে পেঁচারও কয়েকটি প্রজাতি পরিযায়ী
বড় বড় জলাশয়, হাওর, চর, মোহনা, উপকুলীয় এলাকা ও দ্বীপাঞ্চলে হাজারে হাজারে আসত জলকবুতর, গঙ্গাকইতর, বদর বা বদরশাহর কবুতর ও গাঙচিলসমুদ্রসীমানায় কোনো জেলেপল্লী মানেই ছিল শত শত গঙ্গাকইতরের ভিড়জেলে নৌকা আর ট্রলারগুলোর পিছু নিত অসংখ্য গাঙচিলশীতের প্রধান জলচর প্রজাতিগুলো হলো গঙ্গাকইতর বা বদর (ব্রাউনহেডেড গাল), কালোমাথা গঙ্গাকইতর (ব্ল্যাকহেডেড গাল), জলকবুতর (ইয়েলোলেগ্ড গাল) ও বড় জলকবুতর (প্যালাসেস গাল)সবচেয়ে বেশি দেখা যায় গঙ্গাকইতরঢাকার বুড়িগঙ্গায় এদের দেখা যায় বেশএর পরপর আছে জলকবুতর
শরৎ বা বসন্তেও এ দুই প্রজাতিকে মোহনা অঞ্চলে ক্বচিৎ দেখা যেতে পারেজলকবুতর বা গঙ্গাকইতরের কোনো প্রজাতি আমাদের সীমানায় প্রজনন করে নাগাঙচিলের কিছু প্রজাতি এখনো প্রজনন করেকিছু প্রজাতি আগে করত, এখন আর করে না
খোঁপাযুক্ত মাঝারি গাঙচিল (লেসার ক্রেস্টেড টার্ন), খোঁপাযুক্ত বৃহৎ গাঙচিল (গ্রেটার ক্রেস্টেড টার্ন) ও বৃহৎ গাঙচিল (ক্যাস্পিয়ান টার্ন) দেখা যায় শুধু উপকুলীয় এলাকায়; মাঝারি গাঙচিল (কমন টার্ন) ও বড়ঠোঁটি গাঙচিল (গালবিল্ড টার্ন) বড় বড় জলাশয়েএরা সবাই আসে শীতে
বক, কোদালি বক, কাস্তেচরা, সারস, হাড়গিলা, মদনটাক, শামুকখোল ইত্যাদির লম্বা লম্বা পা, গলা আর ঠোঁট এদের বলা হয় ওয়েডিং বার্ডস, পানি কেটে বা ভেঙে চলা পাখিএদের মধ্যে পরিযায়ীর দলে পড়ে কোদালি বা খুন্তেবক (স্পুনবিল), কাস্তেচরার (আইবিস) দু-একটি প্রজাতি, সারসের (স্টর্ক) সব কয়টি প্রজাতি এবং মোহনা ও জলাভুমিতে দেখতে পাওয়া ধুসর বক (গ্রে হেরন)পরিযায়ী কাস্তেচরা ও সারস বিরল; বাকিরা সুলভ


প্রজননকারী পরিযায়ী
চাতক, পাপিয়া, সরগম, লালপাখা কোকিল, রঙিলা চ্যাগা, ঘুরঘুর খায়েরি ও সুমচার দলকে আমরা বিবেচনা করতে পারি প্রজননকারী পরিযায়ী পাখি হিসেবেএরা আমাদের দেশে আসে এপ্রিল-মে থেকে জুলাই-আগস্টেএদের মধ্যে প্রথম চারটি কোকিলগোত্রীয় এবং সব কয়টিই বাসা-পরজীবীঅর্থাৎ এরা নিজেরা বাসা বানায় না, অন্য পাখির বাসায় ডিম পাড়েসে বাসার পালক পাখি মা-বাবা ডিমে তা দেয়ডিম ফুটে বাচ্চা বেরোলে নিজের বাচ্চা ভেবে কোকিলছানাদের খাইয়ে বড় করেবাচ্চা বড় হয়ে নিজের রূপ ধারণ করলে পালক মা-বাবা তাদের তাড়িয়ে দেয়পাখিরা তত দিনে মিয়ানমার বা ভারতে উড়ে যেতে সক্ষম হয়ে উঠেছে ঘটনা সাংবৎসরিকএসব কোকিল তাই পরিযায়ী পাখিআমাদের অতি পরিচিত কালো কোকিল, চোখ গেল, সরগম ও বউ-কথা-কও পাখি স্থানীয় প্রজাতি

আরও কত পাখি
আমরা সচরাচর দেখি না এমন অসংখ্য পরিযায়ী পাখি শরতের শেষে আসতে শুরু করেভরা শীতে তাদের আগমন তুঙ্গে ওঠে, ভাটা পড়ে বসন্তেএ দলে প্রধান হলো খঞ্জনি বা ওয়াগটেইল, তুলিকা বা পিপিট, কসাইপাখি বা শ্রাইখ, ফুটকি বা পাতাফটুকি, লিফ ওয়ার্বলার, চটক বা ফ্লাইক্যাচার, বঘেরি, মাঠচড়াই, ধুলচড়াই বা বান্টিং, ফিনচেস ও লার্কসদেশের যেকোনো বাগবাগিচা, উঠানের কামিনী, জবা, পাতাবাহার, জুঁই, গন্ধরাজ, গোলাপ, বাগানবিলাস, কাঠগোলাপ এবং অন্যান্য ফুল-ফলগাছের ওপর দিয়ে ও ক্ষেতখামার মাড়িয়ে চলে যায় এরাএরা আকারে ছোট, বেশির ভাগই বাবুই-চড়ুই পাখির মতোরং বাহারি নয় বলে আমাদের চোখেই পড়ে নাতাই ঝাঁকে ঝাঁকে আসা এসব পরিযায়ী পাখি আমাদের তালিকায়ও ঠাঁই পায় না
এসব পাখির একটিকেও বৈজ্ঞানিকভাবে ভিনদেশী বা অতিথি পাখি বলা যাবে নাকারণ, এরা আমাদের পরিবেশ ব্যবস্থার অচ্ছেদ্য অংশশীত, গ্রীষ্ম, শরৎ ও হেমন্তে আমাদের ভূখন্ড এদের পাড়ি দিতেই হবেসময়মতো এরা ফিবছর আমাদের এখানে আসবে, সময়মতো চলেও যাবে

এবারের শীতের পরিযায়ী
সিডরের অপ্রত্যাশিত হামলার কারণে এবার শীতে যে শতসহস্র পরিযায়ী পাখি আমাদের হাওর, বাঁওড়, বিল, চরাঞ্চল, মোহনা ও কাপ্তাই হ্রদে এসেছে; তাদের খবর ফিবছরের মতো মিডিয়ায় তেমন জায়গা করে নিতে পারেনিসামান্য খবর যা হয়েছে, তার সবই প্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা সরালী হাঁস এবং একটি হাওরে পরিবেশ বিভাগের শীতকালীন পাখি গণনা নিয়ে
সচরাচর দেখা প্রজাতিগুলোর মধ্যে ঢাকার আশপাশের বিল, দিঘি বা হ্রদের প্রায় ৯০ শতাংশই সরালী, গেছোহাঁস বা লেসার হুস্টিলিং ডাক বা ট্রি ডাকসঙ্গে আছে দু-চারটি বড় সরালী বা ফুলভাস বা গ্রেটার হুস্টিলিং ডাক, চখাচখি, দু-একটি লেন্জা (পিনটেইল), বামুনিয়া হাঁস (কমন পোচারড), ভুতিহাঁস (ফেরুজিনাস ডাক), বড় ভুতিহাঁস (বেয়ারসস পোচারড), কালো হাঁস (টাফটেড ডাক), জিরিয়া হাঁস (গারগেনি), পিয়ং হাঁস (গ্যাডওয়াল), লালশির (উইজিয়ন), নীলশির (ম্যালারড), পাতারি হাঁস (কমন টিল), পান্তামুখী বা খুন্তেহাঁস (শোভেলার) ইত্যাদি

সরালী বাদে বাকিগুলো পরিযায়ী পাখিএরা আমাদের মিঠা ও লোনা পানির জলাভুমিতে আসেচলে যায় নভেম্বর থেকে মার্চের মধ্যেতিন-চার প্রজাতির রাজহাঁস আসে কেবল শীতে; বড় বড় নদীর চরে, মোহনায়, হাওরে, কাপ্তাই হ্রদেশাচকার একটি বড় দল দেখা যায় দেশের মোহনা ও উপকুলীয় এলাকায়ভুতিহাঁস, পিয়ং হাঁস, লালশির, বড় ভুতিহাঁস, পান্তামুখী বা খুন্তেহাঁস, চখাচখির বড় দল দেখা যায় বড় বড় হাওর, কাপ্তাই হ্রদ ও বড় নদীতেবোঁচা বা ঘড়যুক্ত হাঁস (কোম্ব ডাক) মূলত স্থানীয় পাখির প্রজাতি প্রজননের পরিবেশ লোপ পাওয়ায় এদের সংখ্যা এত কমেছে যে এরা এখন পরিযায়ীর দলে পড়েদেখাও যায় শীতের সময়ই বেশি
হাঁস, সরালী, রাজহাঁস, চখাচখি বাদ দিলে আর যে বড় পাখির দলটি শীতকালে আমাদের পানিবহুল অঞ্চল দিয়ে যায় বা ওখানে কিছু সময় থাকে, ওদের আমরা জলচর বা জলাভুমির পাখি হিসেবে জানি স্থানীয়ভাবে এদের পরিচয় চা-পাখি (স্যান্ডপাইপার স্টিন্ট), ঢেঙ্গা (শ্যাংক, স্টিল্ট), গুলিন্দা (কারলিউ), বাটান (প্লোভার), জৌরালি (গডউইট), জোয়ালা (রাফ অ্যান্ড রিভ), কাদাখোঁচা (স্মাইপ) এবং হট-টি-টি (ল্যাপউইং) হাঁস বা রাজহাঁস দেখা যাক বা না যাক, জলাভুমির পাখির কিছু নমুনাবিশেষ করে চা-পাখি, খঞ্জনি ও কসাই পাখিদেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পুকুর, থানচি, বান্দরবানের গির্জার ছোট্ট চৌবাচ্চায়
সবার কাছে তাই আবেদন, শীতকালে দেখা বা বিভিন্ন ঋতুতে স্বল্প থেকে দীর্ঘ সময়জুড়ে বাংলাদেশে ঠাঁই নেওয়া পাখিগুলোকে অতিথি পাখি, শীতের পাখি বা বিদেশি পাখি বলে আখ্যায়িত করে তাদের যেন আমরা পর করে না ফেলিএরা শীত, বসন্ত, শরৎ বা গ্রীষ্মের পরিযায়ী পাখিএ দেশেরই পরিযায়ী পাখি, এ দেশের প্রাণবৈচিত্র্য ও প্রাণচক্রের অচ্ছেদ্য অংশ, আমাদের জাতীয় প্রাকৃতিক বন্যপ্রাণী-সম্পদের এক বড় হিস্যা

Read More ...

বার্ড ফ্লু (Bird Flu)

সাম্প্রতিক কালের ভয়াবহ রোগ বার্ড ফ্লু সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে গেছি। সেগুলো সংগ্রহ করে এখানে পোস্ট করে দিলাম। এই রোগটা এতটাই ভয়ংকর যে আমাদের সচেতন ও সতর্ক না হয়ে কোন উপায় নেই।

বার্ড ফ্লু কি?

  • বার্ড ফ্লু ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ৷
  • এই ভাইরাস সাধারণতঃ পাখির শরীরে বাস করে৷
  • বার্ড ফ্লু অতিথি পাখি থেকে গৃহপালিত পাখিতে এবং পরে আক্রান্ত পাখি থেকে অন্য পাখি এবং মানুষ ও অন্য প্রাণীতে ছড়ায়৷
  • এই ভাইরাস মানব দেহে প্রবেশ করে রোগ এবং মৃতু্য ঘটাতে পারে৷
  • এই ভাইরাস মানব দেহে প্রবেশের পর স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তীত হয়ে মানুষ থেকে মানুষে সংক্রামিত হওয়ার ক্ষমতা অর্জন করে৷
  • এরকম পরিস্থিতি মহামারীর জন্ম দেয়৷

বার্ড ফ্লু মহামারীঃ
  • বার্ড ফ্লু এখন একের পর এক বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে৷
  • অতিথি পাখির এবং আমদানি/রপ্তানীকৃত পাখি বা হাঁস মুরগীর মাধ্যমে রোগটি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে৷

বাংলাদেশে বার্ড ফ্লুঃ
  • বাংলাদেশে কমপক্ষে ৩০ লক্ষ নারী সরাসরি হাঁস মুরগী পালনের সাথে জড়িত।
  • বার্ড ফ্লুর বিস্তার শুধু মানব স্বাস্থ্যের জন্যই হুমকি নয় বরং তা উন্নয়নের অগ্রযাত্রাকে মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে।
  • সরকার ইতোমধ্যেই বার্ড ফ্লু সংক্রামিত দেশ থেকে হাঁস-মুরগী আমদানী নিষিদ্ধ করেছে।
  • বাংলাদেশের জন্য বার্ড ফ্লু হুমকির আরেক মাধ্যম অতিথি পাখি৷ প্রতি বছর শীত কালে এদেশে নানা ধরনের পাখি আসে যারা বার্ড ফ্লু ভাইরাস বয়ে আনতে পারে।

বার্ড ফ্লু প্রতিরোধে করণীয়ঃ
  • - অতিথি পাখি শিকার, বিক্রি করা ও খাওয়া বন্ধ করুন৷
  • - রোগাক্রান্ত অথবা মৃত-পাখি, হাঁস-মুরগী স্পর্শ করবেন না৷
  • - আক্রান্ত অথবা মৃত পাখি পুড়িয়ে অথবা পুঁতে ফেলুন৷
  • - আক্রান্ত অথবা মৃত পাখী দেখলে যথাযথ কর্তৃপক্ষ যেমন পশুসম্পদ অফিস বা কৃষি অফিসারকে জানিয়ে দিন৷
  • - গৃহপালিত হাঁস-মুরগীকে বন্য পাখির সংস্পর্শে আসতে দিবেন না৷
  • - নতুন হাঁস-মুরগীকে বাড়ির হাঁস-মুরগী থেকে অন্তত দুই সপ্তাহ আলাদা করে রাখুন৷
  • যে সকল জলাশয়ে অতিথি পাখির আগমন ঘটে সেসব জলাশয়ে বা আশেপাশে গৃহপালিত হাঁস ও মুরগী চলাচল এবং চরানো বন্ধ করুন৷
  • পাখির সংস্পর্শে এলে অথবা পাখির বিচরণভূমি থেকে ফিরে সবসময় সাবান এবং পানি দিয়ে ভাল করে কচলে দুই হাত ধুয়ে ফেলুন৷
  • রান্নার জন্য অথবা যেকোন কারণে পাখির কাঁচা মাংস স্পর্শ করলে সাবান এবং পানি দিয়ে ভাল করে কচলে হাত ধুয়ে ফেলুন৷
  • যে বাজারে হাঁস-মুরগী বিক্রি হয়, সেখানে বার্ড ফ্লু দেখা দিয়েছে বলে শোনা গেলে সে বাজারে যাওয়া এড়িয়ে চলুন৷
  • মুরগীর মাংস এবং ডিম ভালভাবে রান্না করুন৷ মাংসে কোন গোলাপী আভা বা ডিমের কুসুম যেন গলা না থাকে৷
  • বার্ড ফ্লুর প্রাদুর্ভাব সন্দেহ করা হলে যেসব জায়গায় মুরগীর দ্বারা দূষিত হয়েছে তা পরিষ্কার এবং জীবাণুমুক্ত না করা পর্যন্ত এসব জায়গা স্পর্শ করা এড়িয়ে চলুন৷ এক সপ্তাহের ব্যবধানে দুইবার তাড়াতাড়ি চুন দিয়ে জীবণুমুক্ত করুন৷
  • স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ সাপেক্ষে হাঁস-মুরগীকে টিকা দিয়ে নিন৷
  • কোথাও অধিক হারে গৃহপালিত হাঁস মুরগী ও অতিথি পাখি অসুস্থ হলে বা মারা গেলে নিকটস্থ পশুসম্পদ অফিসে খবর দিন৷
  • কোন ব্যক্তির যদি অতিথি পাখি বা হাঁস-মুরগীর সংস্পর্শে আসার পরে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণ দেখা দেয় তাহলে চিকিত্‍সকের পরামর্শ নিতে বলুন৷
  • বার্ড ফ্লু সম্পর্কে সর্তক থাকুন, অন্যদের জানান, দ্রুত মোকাবিলা করুন৷
------------------------------------------
বার্ড ফ্লু ভাইরাস কী?
বার্ড ফ্লু বা এভিয়েন বা পাখি সম্পর্কিত রোগ একই। আর্থোমিক্সিরিডি গোত্রের ভাইরাস আক্রান্ত পাখিদের রোগ। মুরগি বা যেকোনো পাখি এই ভাইরাস রোগে আক্রান্ত হয়। এই ভাইরাসের সঙ্গে প্রথম পরিচয় হয় ১৮৭৮ সালে। ১৯৫৫ সালে ইতালিতে এই ভাইরাসে আক্রান্তকে ফাইল প্লেগ নামে পরিচিত করা হয়। বর্তমান নাম বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসের অনেক সাব-টাইপ বা স্ট্রেন রয়েছে। এসব স্ট্রেনের মধ্যে এইচ-৫, এন-১ সবচেয়ে মারাত্মক। দ্রুত এক পাখি থেকে ঝাঁকের অন্য পাখিদের আক্রমণ করে। পাখির লালা ও মলের মাধ্যমে দ্রুত বিস্তার করে। আক্রান্ত পাখি কয়েক ঘণ্টার মধ্যে মারা যায়।

কীভাবে ছড়ায়?
বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাখির অন্ত্রে বাস করে। বিষ্ঠা বা মলের সঙ্গে বের হয়ে আসে। বাতাসে ছড়িয়ে পড়ে। বাতাস বা আক্রান্ত পাখির হাঁচি বা কাশির মাধ্যমে শ্লেষ্ক্না ও কফ আকারে বের হয়ে এসে সুস্থ পাখিদের আক্রমণ করে। অতিথি পাখিরা সাধারণত এই ভাইরাসের অন্যতম বাহক। আক্রান্ত পাখির বিচরণে, খামার যন্ত্রপাতি, সরঞ্জাম ও খামারের কর্মীদের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

চেনার উপায়:
ভাইরাস আক্রমণের তিন থেকে ১০ দিন পর রোগের লক্ষণ পাওয়া যায়। আক্রান্ত পাখির পালক উসকোখুসকো হয়ে যায়। ক্ষুধামন্দা ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে। মাথার ঝুঁটির গোড়ায় রক্তক্ষরণ হয়। পায়ের পাতা ও হাফ-জয়েন্টের মধ্যে বিক্ষিপ্তভাবে রক্ত জমে যায় ও রক্তক্ষরণ হয়। হঠাৎ করে মুরগির ডিম উৎপাদন হার কমে যায়ে। শ্বাসকষ্ট দেখা দেয়। মৃত্যুহার বেড়ে যায়।
  • খামারে হঠাৎ করেই এ রোগ ছড়াতে পারে। একসঙ্গে অনেক মুরগি মারা যাবে। অসুস্থতার লক্ষণ ছাড়াই মারা যেতে পারে। অবসাদ, ঝিমুনি, ক্ষুধামন্দা, উসকোখুসকো পালক, জ্বর। এসব লক্ষণের পর মারা যেতে পারে।
  • দুর্বলতা ও চলাফেরায় অস্বাভাবিকতা দেখা দেয়। আক্রান্তরা চুপচাপ বসে থাকে। মাথা মাটিতে লাগিয়ে দাঁড়িয়ে থাকে।
  • অল্প বয়সের মুরগিদের পক্ষাঘাত দেখা দেবে।
  • ডিম পাড়া কমে যাবে; নরম খোসাযুক্ত ডিম পাড়ে।
  • গলা ও মাথার ঝুঁটি ফুলে যায়। গাঢ় লাল বা নীল রং ধারণ করে এবং কখনো কখনো ক্ষুদ্র বিন্দুর রক্তক্ষরণ দেখা দেয়।
  • আক্রান্তরা শ্বাসকষ্টে ভোগে।
  • শরীরের পালকবিহীন অংশ যেমন পায়ে রানের নিচের অংশে রক্তক্ষরণ হবে।
  • খামারে ১০০ ভাগ পর্যন্ত মোরগ-মুরগি মারা যায়।
  • হাঁস ও রাজহাঁসদেরও একই লক্ষণ দেখা দেবে।
  • অনেক ক্ষেত্রে হাঁস রোগের লক্ষণ ছাড়াই জীবাণু ছড়াতে পারে।

শরীরের ভেতরে পরিবর্তন:
  • শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে শ্বাসনালী, খাদ্যনালী এবং হূৎপিন্ডের ভেতর ও বাইরে ক্ষুদ্র বিন্দুর মতো রক্তক্ষরণ দেখা যায়।
  • চামড়ার নিচে বিশেষ করে ঘাড়ে ও পায়ের গিরায় প্রচুর পানি জমে।
  • মৃতদেহ পানিশুন্য হয়ে যেতে পারে।
  • প্লীহা, বৃਆ, কলিজা এবং ফুসফুস ইত্যাদিতে ধুসর রঙের মৃত কোষ থাকতে পারে।
  • বায়ুথলি অস্বচ্ছ হতে পারে এবং ধুসর বা হলুদাভ তরল পদার্থ পাওয়া যেতে পারে।
  • প্লীহা বড় হতে পারে এবং রক্তক্ষরণের ফলে গাঢ় রং ধারণ করতে পারে।
একই লক্ষণের অন্য রোগ:
এসব রোগ-লক্ষণ বার্ড ফ্লু থেকে আলাদা করা কঠিন হয়ে দাঁড়ায়। এসব রোগেও খামারের মুরগি দ্রুত মারা যায়।
  • তীব্র রানিক্ষেত রোগ।
  • ডাকপ্লেগ রোগ। মুরগির ডাকপ্লেগ হয় না।
  • মুরগির সংক্রামক করাইজা।
  • তীব্র বিষক্রিয়া।
কেন মারাত্মক:
এটি মারাত্মক রোগ। খামারের মুরগি দ্রুত মারা যেতে পারে। খামার থেকে খামার ও এক এলাকা থেকে অন্য এলাকায় অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। রোগগ্রস্ত মুরগি থেকে মানুষের মধ্যে সংক্রমণ ঘটতে পারে। দুইভাবে এই ভাইরাস ছড়াতে পারে। অতিসংক্রামক হাইপ্যাথজেনিক এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ঐচঅও, আবার মৃদু সংক্রামক বা লোপ্যাথজেনিক খচঅও অবস্থায়ও ছড়াতে পারে।

খামারকর্মীদের সতর্কতা:
এ পর্যন্ত সারা বিশ্বে এ ভাইরাসে প্রায় ২০০ মানুষ মারা গেছে। এদের সবাই খামারকর্মী। সে কারণে ভোক্তা নয়, খামারকর্মী ও আক্রান্ত খামারের মুরগি নিধনে নিয়োজিতদের বাড়তি সতর্ক থাকা দরকার। দরকারি বেশভুষা ব্যবহার করতে হবে। বিশেষ করে মাস্ক, হ্যান্ড গ্লাভস, পায়ে প্লাস্টি গাম বুট ও অ্যাপ্রোন পরতে হবে। শারীরিক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়া যেতে পারে। যারা জীবন্ত মুরগির বেচাকেনার সঙ্গে যুক্ত তাদেরও এসব পেশাক পরে থাকতে হবে। খামারে জীব-নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। শেডে প্রবেশের সময় ফুটপথে জীবাণুনাশক মিশ্রিত পানি রাখতে হবে। এতে পা ধুয়ে খামারে প্রবেশ নিশ্চিত করা দরকার। খামার ও জীবন্ত মুরগির দোকানের চারপাশে নিয়মিত ফরমালিন বা শক্তিশালী জীবাণুনাশক স্প্রে করতে হবে। কোনোভাবেই অতিথি পাখিদের সংস্পর্শে আসা যাবে না।

প্রতিষেধক ওষুধ:
চীন ও ফ্রান্সসহ অনেক দেশই মুরগির এই রোগ থেকে বাঁচার জন্য লাইভ ভ্যাকসিন আবিষ্ককার করেছে। চীনের স্টেট মিডিয়া জানায়, অরবিন রিসার্স ইনস্টিটিউট বার্ড ফ্লু প্রতিরোধে চার বছর গবেষণা করে লভি ভ্যাকসিন উদ্ভাবন করেছে। এই ভ্যাকসিন বার্ড ফ্লু ভাইরাসসহ রানিক্ষেত রোগের বিরুদ্ধে কাজ করবে।
খামারের মুরগিদের এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। বার্ড ফ্লু রোগে আক্রান্ত হাঁস-মুরগি ও কবুতরসহ কোনো পাখিরই কোনো চিকিৎসা নেই। উন্নত বিশ্বে এ রোগের টিকা দেওয়ার প্রথা চালু থাকলেও আমাদের দেশে এখনো এ টিকা আমদানি করার অনুমতি নেই। দীর্ঘমেয়াদি রোগপ্রতিরোধের জন্য ভ্যাকসিন ব্যবস্থা চালু করা যেতে পারে।

রান্না মাংস-ডিমে ভয় নেই:
এই ভাইরাসে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশিষ্ট পশুরোগ বিশেষজ্ঞ ডা. মনজুর আজিজ বলেন, "আমরা যে তাপে মুরগির মাংস রান্না করি সেই তাপে কোনো জীবাণু বাঁচে না।
তা ছাড়া এই ভাইরাসে আক্রান্ত মুরগি কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। বাজার থেকে তাজা, সবল জীবন্ত মুরগি কিনলে তা পুরোপুরি নিরাপদ। আক্রান্ত মুরগি বাজার পর্যন্ত আনতে আনতে তাজা থাকবে না। তবে বাড়তি সতর্কতার অংশ হিসেবে অল্প সেদ্ধ মাংস বা ডিম না খাওয়াই ভালো। এ ছাড়া রান্নার আগে মাংস কাটার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।"
খামারকর্মীদের শেডে কাজ করার সময় মাস্ক পরে নাক-মুখ ঢেকে রাখতে হবে। থুতু ফেলা যাবে না। কাজ শেষে অবশ্যই সাবান দিয়ে হাত ও পা ভালো করে ধুয়ে ফেলা দরকার।

জীব-নিরাপত্তা জোরদারের বিকল্প নেই:
বায়ো সিকিউরিটি বা জীব-নিরাপত্তা একটি সাধারণ জ্ঞান। এক কথায় জীব নিরাপত্তা হলো খামারের মুরগি ও খামারকর্মীদের রোগজীবাণুর আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। জীব-নিরাপত্তা নিতে অতিরিক্ত কোনো খরচ হয় না। এটি মূলত আচরণবিধি। এর ফলে রোগজীবাণু থেকে খামার রক্ষা পাবে এবং হাঁস-মুরগি রোগজীবাণু থেকে মুক্ত থাকবে।
খামারের হাঁস-মুরগি সব সময় ভালো জায়গায় রাখতে হবে। ভালো জায়গা হলো পরিষ্ককার পানি ও খাবারের ব্যবস্থা আছে এমন জায়গা; যেখানে নিয়মিত টিকা ও ওষুধপথ্যের ব্যবস্থাও আছে।হাঁস-মুরগি সব সময় সংরক্ষিত ঘেরা জায়গায় রাখতে হবে।
খামারে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে হবে। দর্শনার্থীদের জুতা-স্যান্ডেল, ছাগল, ভেড়া, বন্য পাখি রিকশাভ্যান ও মোটর গাড়ির মাধ্যমে আক্রান্ত এক এলাকা থেকে অন্য এলাকার খামারে রোগ ছড়াতে পারে। সে জন্য দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হবে।

পাশের খামারে যদি রোগ দেখা দেয়:
পাশের খামারে এই রোগ দেখা দিলে বুঝতে হবে, আপনার খামার এখন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। মনে রাখতে হবে, আপনার খামারটিও আক্রান্ত হতে পারে। তবে এ সময় অধৈর্য না হয়ে ঠান্ডা মাথায় কতগুলো মৌলিক নীতি অবলম্বন করতে হবে।
খামারের হাঁস-মুরগির জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে হবে। নতুর হাঁস-মুরগি কিনবেন না। বহিরাগতদের কোনোভাবেই খামার শেডের কাছে আসতে দেওয়া যাবে না। খামারের আশপাশ, শেড, শেডের প্রত্যেকটি যন্ত্রপাতি এমনকি সাইকেল, মোটরসাইকেল নিয়মিত পরিষ্ককার রাখতে হবে। খামারের বর্জ্য ও বিষ্ঠা সুরক্ষিত জায়গায় রাখতে হবে।

যদি মড়ক লাগে:
খামারে মুরগির মৃত্যু বা মড়ক অনেক সময়ই হয় ও হতে পারে। যে কারণেই মড়ক লাগুক না কেন, দ্রুত নিকটস্থ পশুসম্পদ হাসপাতালে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, চোখে দেখে কোনোভাবেই বোঝা যাবে না মৃত্যুর কারণ বার্ড ফ্লু ভাইরাস কি না। রোগের কারণ নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ল্যাবরেটরি টেস্ট করাতে হবে। পাশুসম্পদ হাসপাতালের চিকিৎসক নির্দিষ্ট ল্যাবরেটরিতে রক্তের নমুনা পাঠিয়ে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আপনাকে নিশ্চিত করবেন রোগের কারণ কী। যদি বার্ড ফ্লু ভাইরাস পাওয়া যায়, তাহলে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে খামারের মুরগি নিধন ও ডিম নষ্ট করতে হবে এবং খামারের বর্জ্য পুড়িয়ে ফেলতে হবে।

করণীয়:
  • মুরগির মাংস ও ডিম ভালোভাবে রান্না ও সেদ্ধ করে খেতে হবে।
  • খাওয়ার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন।
  • ডিম ফ্রিজে রাখার আগে হালকা গরম পানি বা ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ধুয়ে রাখতে হবে।
  • বাড়ির হাঁস-মুরগি খাঁচায় ভরে রাখুন বা কোনো নির্দিষ্ট জায়গার বাইরে যেতে দেওয়া যাবে না।
  • খামারে কাজ করার সময় মাস্ক, গ্লাভস বা দস্তানা এবং অ্যাপ্রোন পরে কাজ করতে হবে।
  • খামারের ফুটপথে পা ধুয়ে প্রবেশ করুন।
  • হঠাৎ জাবর কাশি, গলার স্বর ভেঙে গেলে, চোখে কোনো সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অনুচিত:
  • অতিথি পাখিদের শিকার ও খাওয়া যাবে না।
  • মুরগি কাটার ছুরি, বঁটি ও মাংস রাখার পাত্র গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে।
  • জীবন্ত মুরগি ছাড়া কোনো রোগগ্রস্ত মুরগি, হাঁস, কবুতর কেনা বা খাওয়া যাবে না।
  • খামার শেড থেকে শিশুদের দুরে রাখতে হবে।
  • খামারের অসুস্থ মুরগি খাওয়া যাবে না।
  • গুজব বিশ্বাস করা যাবে না।
Read More ...